💡 মূল সনদ (Original Certificate) কী এবং কেন প্রয়োজন?
মূল সনদ বা Original Certificate হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনের চূড়ান্ত ও স্থায়ী সার্টিফিকেট। অনলাইনে আবেদনের মাধ্যমে সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মেইন ক্যাম্পাস (বোর্ড) থেকে এটি সংগ্রহ করতে হয়।
বিদেশে উচ্চশিক্ষা (Student Visa), ইমিগ্রেশন এবং আন্তর্জাতিক যেকোনো প্রতিষ্ঠানে আবেদনের ক্ষেত্রে মূল সনদ থাকা বাধ্যতামূলক। এছাড়া বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি চাকরিতে চূড়ান্ত নিয়োগ এবং ভেরিফিকেশনের সময়েও বোর্ড কর্তৃক ইস্যুকৃত এই মূল সনদটি আবশ্যিকভাবে প্রয়োজন হয়।
মূল সনদের নমুনা ছবি (Main Certificate)
জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর বোর্ড থেকে প্রদানকৃত চূড়ান্ত মূল সনদের একটি নমুনা নিচে দেওয়া হলো:
প্রয়োজনীয় ডকুমেন্টস:
- কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র
- রেজিস্ট্রেশন কার্ড (Registration Card)
- এডমিট কার্ড (Final Year Admit Card)
- নম্বরপত্র বা চূড়ান্ত মার্কশিট (Marksheet)
* আবেদন করার পূর্বে সকল ডকুমেন্টের স্পষ্ট স্ক্যান কপি প্রস্তুত রাখতে হবে।
আবেদন ফর্ম ডাউনলোড পেজে যানআবেদন ফি (বোর্ড ফি)
৳ ৬০৬/-
বিকাশ, নগদ বা সোনালী সেবার মাধ্যমে পরিশোধযোগ্য
প্রয়োজনীয় সময়
সাধারণত ২০ থেকে ২৫ কার্যদিবস সময় লাগে। প্রফেশনাল বা পুরাতন সেশনের কোর্সের ক্ষেত্রে ১-১.৫ মাস লাগতে পারে।
অনলাইনে মূল সনদ আবেদনের ধাপসমূহ
ফরম পূরণ ও স্বাক্ষর
আবেদন ফরম ডাউনলোড করে নিজ কলেজ অধ্যক্ষের স্বাক্ষর ও সিল নিন।
অনলাইন সাবমিশন
NU পোর্টালে অ্যাকাউন্ট খুলে সকল কাগজপত্র স্ক্যান করে আপলোড করুন।
ফি পরিশোধ (৬০৬৳)
অনলাইন পেমেন্ট বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে নির্ধারিত ৬০৬ টাকা ফি জমা দিন।
বোর্ড থেকে সনদ গ্রহণ
আবেদন প্রসেসিং শেষ হলে আপনার স্টুডেন্ট পট্টালে থাকা প্রিন্ট এবং সিগনেচার স্ট্যাটাস আসলে গাজীপুর মেইন ক্যাম্পাস থেকে মূল সনদটি সংগ্রহ করতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্য: অবশ্যই মনে রাখবেন বোর্ড থেকে আপনার অরিজিনাল বা মূল সনদ গ্রহণের ক্ষেত্রে এর আগে উত্তোলনকৃত সাময়িক সনদ (Provisional Certificate) এর হার্ডকপি জমা দেওয়া সম্পূর্ণ আবশ্যিক।