একাডেমিক ডকুমেন্ট সেবা

জাতীয় বিশ্ববিদ্যালয় (NU) থেকে মূল মার্কশিট
(Marksheet / নম্বরপত্র) উত্তোলনের নিয়মাবলী

অনার্স, ডিগ্রী ও মাস্টার্সের বর্ষভিত্তিক এবং চূড়ান্ত মূল নম্বরপত্র উত্তোলনের সঠিক গাইডলাইন ও ফি।

📄 মার্কশিট (Marksheet) বা নম্বরপত্র আসলে কি?

মার্কশিট (Marksheet) বা নম্বরপত্র হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত প্রতিটি বর্ষের (১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ, চতুর্থ বর্ষ) বা চূড়ান্ত পরীক্ষার বিষয়ভিত্তিক প্রাপ্ত গ্রেড বা নম্বরের অফিশিয়াল সনদ।

অনেকেই মার্কশিট এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট এক মনে করেন। মূলত মার্কশিট হলো প্রতিটি পরীক্ষার বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর বা গ্রেড উল্লেখ থাকে এবং ট্রান্সক্রিপ এর ক্ষেত্রে একজন শিক্ষার্থীর সম্পূর্ণ একাডেমিক ফলাফলের বিবরণ ও সব বর্ষ বা সেমিস্টারের বিষয়, গ্রেড ও GPA/CGPA উল্লেখ থাকে। মার্কশিট সাধারণত নিজ কলেজের মাধ্যমেও পাওয়া যায়। তবে জরুরি প্রয়োজনে, কলেজ থেকে না পেলে কিংবা সমন্বিত চূড়ান্ত মার্কশিট দ্রুত উত্তোলনের জন্য সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মেইন ক্যাম্পাস (বোর্ড) থেকে আবেদন করে নেওয়া যায়।

কলেজে না আসায় বা জরুরি চাকরির প্রয়োজনে দ্রুত বোর্ড থেকে মূল মার্কশিট উঠানোর সঠিক গাইডলাইন পেতে সরাসরি Helpline -এ যোগাযোগ করুন।
Sample Preview

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল মার্কশিটের নমুনা

বোর্ড থেকে ইস্যুকৃত একটি অরিজিনাল মার্কশিট বা নম্বরপত্র দেখতে কীরকম হয় তার নমুনা নিচে দেওয়া হলো:

NU Original Marksheet Sample

মার্কশিট উত্তোলনে প্রয়োজনীয় ডকুমেন্টস

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মার্কশিট উত্তোলনের আবেদনের জন্য নিচের ডকুমেন্টগুলোর স্ক্যান কপি বা ফটোকপি প্রয়োজন হবে:

  • ১
    কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহরকৃত মূল আবেদনপত্রের স্ক্যান কপি।
  • ২
    রেজিস্ট্রেশন কার্ড (Registration Card) অনার্স, ডিগ্রী বা সংশ্লিষ্ট কোর্সের মূল রেজিস্ট্রেশন কার্ডের কপি।
  • ৩
    এডমিট কার্ড (Admit Card) সংশ্লিষ্ট পরীক্ষা বা ফাইনাল ইয়ারের প্রবেশপত্রের কপি।
  • ৪
    রেজাল্টের অনলাইন কপি (Online Result Sheet) NU ওয়েবসাইট থেকে প্রাপ্ত বিষয়ভিত্তিক বা চূড়ান্ত ফলাফলের প্রিন্ট কপি।
সরকারি ফি

আবেদন ফি (ব্যাংক ড্রাফট)

৳ ৫০৫/-

সোনালী সেবা, মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ) অথবা অনলাইন পেমেন্টের মাধ্যমে জমা দেওয়া যাবে।

💡 মার্কশিট নাকি ট্রান্সক্রিপ্ট — আপনার কোনটি প্রয়োজন?

কখন মার্কশিট (Marksheet) তুলবেন?

দেশের অভ্যন্তরে সরকারি-বেসরকারি চাকরির ভাইভা, ব্যাংকে জয়েনিং কিংবা সাধারণ দাপ্তরিক কাজে মূল সনদের পাশাপাশি চূড়ান্ত মার্কশিট বা নম্বরপত্র প্রদর্শন করলেই চলে। এর ফি তুলনামূলক কম (৫০৫ টাকা)।

কখন ট্রান্সক্রিপ্ট (Transcript) তুলবেন?

আপনি যদি বিদেশে উচ্চশিক্ষা (স্টুডেন্ট ভিসা), ইমিগ্রেশন বা আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠানে আবেদন করতে চান, তবে মার্কশিটের পরিবর্তে সম্পূর্ণ ইংরেজিতে তৈরি অফিশিয়াল Academic Transcript উত্তোলন করা বাধ্যতামূলক।

ট্রান্সক্রিপ্ট উত্তোলনের নিয়ম দেখুন →

অনলাইনে মার্কশিট আবেদনের ধাপসমূহ

১

ডকুমেন্টস স্ক্যান

কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র রেজিস্ট্রেশন কার্ড,এডমিট কার্ড ও অনলাইন রেজাল্ট কপি স্পষ্টভাবে স্ক্যান করুন।

২

অনলাইন আবেদন

NU সার্ভিস পোর্টালে লগইন করে নির্ভুল তথ্য ও ফাইল আপলোড করে সাবমিট করুন।

৩

ফি পরিশোধ (৫০৫৳)

অনলাইন পেমেন্ট গেটওয়ে বা সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ৫০৫ টাকা ফি জমা দিন।

৪

বোর্ড থেকে গ্রহণ

আবেদন অনুমোদিত হলে গাজীপুর ক্যাম্পাসের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার থেকে মার্কশিট সংগ্রহ করুন।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

বোর্ড থেকে মার্কশিট উত্তোলন করতে কত দিন সময় লাগে?
অনলাইনে আবেদনের পর সাধারণ নিয়মে ৭ থেকে ১৫ কার্যদিবস সময় লাগতে পারে। তবে জরুরি প্রয়োজনে আমাদের মাধ্যমে দ্রুত প্রসেসিং করিয়ে নিতে পারেন।
মার্কশিট তোলার জন্য কি কলেজ অধ্যক্ষের সুপারিশ লাগে?
জ্বী! অবশ্যই। কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড ও অনলাইন রেজাল্ট কপি দিয়েই আবেদন করতে হবে।
আমার মার্কশিট হারিয়ে গেছে, আমি কি এই নিয়মে নতুন মার্কশিট পাবো?
আগে একবার মার্কশিট উত্তোলন করার পর সেটি হারিয়ে গেলে আপনাকে থানায় জিডি (GD) এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দ্বি-নকল (Duplicate) মার্কশিটের জন্য আবেদন করতে হবে। বিস্তারিত জানতে আমাদের দ্বিনকল পেজটি দেখুন।

দ্রুত মার্কশিট উত্তোলনে সহযোগিতা চান?

গাজীপুর বোর্ড হতে নির্ভুলভাবে মার্কশিট তুলতে সঠিক গাইডলাইন পেতে সরাসরি আমাদের টিমের সাথে কথা বলুন।

WhatsApp-এ মেসেজ দিন

যোগাযোগ:

জাতীয় বিশ্বঃ এর অনলাইন সেবা সংক্রান্ত সঠিক গাইডলাইন বা যেকোনো হেল্প পেতে যোগাযোগ করুন।

মোস্তাফিজার রহমান

মোস্তাফিজার রহমান

Founder (NU Doc Help Center)

যেকোনো তথ্য বা সেবা পেতে সরাসরি যোগাযোগ করুন।

See our customer reviews on

fb.com/nudochelpcenter Facebook Page

আমাদের সেবার মান সম্পর্কে কাস্টমারদের মতামত যাচাই করুন